কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ কুড়িগ্রাম সদরের বেলগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিটন মিয়াকে চেক প্রতারণা মামলায় সোমবার(১৮ মে) সকালে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম সদর থানা পুলিশের কর্মকর্তারা।

জানা গেছে, চেক ডিজঅনার (এনআই অ্যাক্ট) সংক্রান্ত দুটি মামলায় চেয়ারম্যান লিটন মিয়াকে পৃথকভাবে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে দুই মামলায় মোট ১১ লাখ টাকা অর্থদণ্ডও প্রদান করা হয়। আদালতের দেওয়া গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতেই তাকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

পরিবার সূত্রে জানা যায়, শারীরিক চিকিৎসার উদ্দেশ্যে সুইজারল্যান্ড যাওয়ার জন্য ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।

লিটন মিয়ার বড় ভাই এরশাদুল হক বলেন, চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রস্তুতি নিয়েছিলেন তিনি। কিন্তু বিমানবন্দরে পৌঁছানোর পরই পুলিশ তাকে আটক করে।

By Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *