মোঃ কামরুল হাসান কাজল কুড়িগ্রাম প্রতিনিধিঃ ভূরুঙ্গামারীতে অটো মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত হয়েছে।

আজ শনিবার (২ মে) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নে ইশ্বর বড়ুয়া গ্রামে মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে মৃত্যু হয়। লিটন ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের বাগভান্ডার গ্রামের রফিকুল ইসলামের ছেলে। পেশায় ছিলেন রাজমিস্ত্রি।

পুলিশ ও এলাকাবাসী বলছে, আজ সন্ধ্যায় মোটরসাইকেলে বাড়ি (চৌকিদার মোড়) থেকে ঢাকা যাওয়ার পথে ভূরুঙ্গামারী বাস টার্মিনালে আসার পথে অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে লিটন রাস্তায় ছিটকে পড়েন, ফেটে যায় তার মাথা। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নিয়ে আসেন ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। অবস্থার অবনতি হলে পাঠানো হয় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। রংপুর যাওয়ার পথেই মৃত্যু হয় তার।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. তানজিমা তাসনীম বলছিলেন, দুর্ঘটনায় আহত ব‍্যক্তির মাথা ফেটে রক্তক্ষরণ হয় প্রচুর। প্রাথমিক চিকিৎসা শেষে রেফার্ড করা হয় রংপুর। কিছু দূর গিয়ে পুনরায় হাসপাতালে ফিরিয়ে নিলে মৃত হয় তার।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন ঘটনার সত‍্যতা নিশ্চিত করেছেন।

ঘটনার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক আহসান হাবিবের ভাষ্য, পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ দাফনের জন‍্য হস্তান্তর করা হবে। থানায় চলছে ইউডি মামলার প্রস্তুতি।

By Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *